বাংলায় নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Camoval ক্যামোভাল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Table of Contents
Toggleক্যামোভাল® ৫/৮০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে এমলোডিপিন বিসাইলেট বিপি যা এমলোডিপিন ৫ মি.গ্রা. এর সমতুল্য এবং ভালসারটান ইউএসপি ৮০ মি.গ্রা.। ক্যামোভাল® ৫/১৬০ ট্যাবলেট: প্রতিটি ফিল্ম কোটেড ট্যাবলেটে আছে এমলোডিপিন বিসাইলেট বিপি যা এমলোডিপিন ৫ মি.গ্রা. এর সমতুল্য এবং ভালসারটান ইউএসপি ১৬০ মি.গ্রা.।

উচ্চ রক্তচাপ।
উচ্চ রক্তচাপের চিকিৎসায় এমলোডিপিন দৈনিক ২.৫ হতে ১০ মি.গ্রা. পর্যন্ত এবং ভালসারটান ৮০ মি.গ্রা. হতে ৩২০ মি.গ্রা. পর্যন্ত কার্যকর। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ওষুধের মাত্রা বৃদ্ধির সাথে সাথে এর কার্যকারিতাও বেড়ে যায় । সেবন করার পর বা মাত্রা পরিবর্তন করার ২ সপ্তাহের মধ্যে রক্তচাপ কমে যায়। সেবন শুরু করার ১ বা ২ সপ্তাহ পর থেকে মাত্রা বাড়ানো যেতে পারে।
রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ দৈনিক ১০/৩২০ মি.গ্রা. পর্যন্ত সেবন করা যাবে। ক্যামোভাল খাবারের সাথে অথবা খাবার ছাড়াও দেয়া যেতে পারে । ক্যামোভাল অন্যান্য এন্টিহাইপারটেনসিভ ওষুধের সাথে দেয়া যেতে পারে।
যে সকল রোগীর রক্তচাপ শুধুমাত্র এমলোডিপিন বা ভ্যালসারটান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, তাদেরকে এই দুই ওষুধের কম্বিনেশন দেয়া যেতে পারে। বয়স্কদের ক্ষেত্রে মাত্রা: এমলোডিপিন ২.৫ মি.গ্রা. দিয়ে চিকিৎসা শুরু করতে হবে, কারণ এমলোডিপিন এর ক্লিয়ারেন্স কম ।
বৃক্কের অসমকার্যকারিতায় মাত্রা: বৃক্কের মৃদু থেকে মাঝারী অসমকার্যকারিতার ক্ষেত্রে প্রারম্ভিক সেবন মাত্রা পুনঃনির্ধারণের প্রয়োজন নেই। বৃক্কের তীব্র অসমকার্যকারিতায় মাত্রা ধীরে ধীরে বাড়াতে হবে। যকৃতের অসমকার্যকারিতায় মাত্রা: যকৃতের মৃদু থেকে মাঝারী অসমকার্যকারিতার ক্ষেত্রে প্রারম্ভিক সেবন মাত্রা পুনঃনির্ধারণের প্রয়োজন নেই। যকৃতের তীব্র অসমকার্যকারিতায় মাত্রা ধীরে ধীরে বাড়াতে হবে।
এ ওষুধের যে কোন উপাদানের প্রতি অতিসংবেদনশীলতা। ভ্রুণ অথবা নবজাতককে ওষুধের সংস্পর্শে না আনা, রক্তচাপ পরীক্ষা করা, তীব্র করনারী আর্টারী ডিজিজ রোগীদেরকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন এর ঝুঁকি বা এনজিনা সম্পর্কে অবহিত করা, যকৃত বা বৃক্কের অসমকার্যকর রোগীদের ক্ষেত্রে ধীরে ধীরে মাত্রা বাড়ানো
সাধারণতঃ মৃদু ও ণস্থায়ী। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে হাতে ও পায়ে পানি জমা, নাক নিয়ে শ্বাস-প্রশ্বাসে বাধা, গলা ব্যথা ও খাবার খেতে অসুবিধা, উর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, মাথা ঘুরানো ইত্যাদি।
এই কম্বিনেশন ওষুধের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়ার কোন তথ্য নেই। তবে পৃথক পৃথকভাবে এমলোডিপিন ও ভালসারটান এর সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়ার তথ্য আছে।
প্রেগনেন্সি ক্যাটাগরি ডি। এমলোডিপিন ও ভালসারটান মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা জানা যায় নি। শিশুর উপর ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়া এবং মায়ের জন্য ওষুধের প্রয়োজনীয়তা পর্যালোচনা করে স্তন্যদানকারী মায়ের ওষুধ গ্রহণ অথ বা স্তন্যদান করা থেকে বিরত থাকতে হবে।

ক্যামোভালও ৫/৮০ ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ৩০টি ট্যাবলেট, ক্যামোভাল* ৫/১৬০ ট্যাবলেট: প্রতি বাক্সে আছে ২০টি ট্যাবলেট।
এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো একটি সচল পরিপাকতন্ত্র। আমরা প্রতিদিন যে শর্করা, আমিষ কিংবা চর্বিযুক্ত খাবার খাই, তা…
মার্চ 9, 2024
আধুনিক যুগের তীব্র প্রতিযোগিতা, মানসিক চাপ কিংবা পারিপার্শ্বিক নানা কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বিঘ্নিত হওয়া অত্যন্ত সাধারণ…
মার্চ 9, 2024বাংলায় সহজ ভাষায় ওষুধ নির্দেশিকা, রোগের লক্ষণ ও প্রতিকার এবং মেডিকেল পাঠ্যক্রম।
© মেডিকেল গুরুকুল। এই সাইটের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক; ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।