বাংলায় নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ তথ্য

পালস্ নিয়ে বিস্তারিত বিষয়টি কার্ডিওভাসকুলার সিস্টেম (The cardiovascular system ( CVS )) এর পাঠের অংশ। পালস্ ক্লাসটি “বেসিক এনাটমি এন্ড ফিজিওলজি (Basic Anatomy and Phisiology)” কোর্সের অংশ। এই কোর্সটি বাংলাদেশের ডিপ্লোমা স্তরের প্রতিটি মেডিকেল শিক্ষাক্রমে পড়ানো হয়।
যেমন মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (Medical Assistant Training School, MATS) বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (Diploma in Medical Faculty, DMF)। এই কোর্সটি ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি (Diploma in Nursing and Midwifery) কোর্সেরও অংশ। বাংলাদেশের মেডিকেল শিক্ষা (Medical Education in Bangladesh) ও বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের (Medical Students in Bangladesh) সহায়তা করতে আমাদের এই উদ্যোগ।
Table of Contents
Toggleচিকিৎসা বিজ্ঞানে, নাড়ির স্পন্দন বলতে প্রশিক্ষিত আঙ্গুল দ্বারা হৃৎচক্রের সময় অনুভূত ধমনীগাত্রের চাপের তারতম্যকে বুঝায়। শরীরপৃষ্ঠে যেসব স্থানে ধমনীর সংকোচনকে অনুভব করা যায় সেখানেই নাড়ির স্পন্দন পাওয়া যায়। যেমন ঘাড়ে (ক্যারোটিড ধমনী ), কব্জি (রেডিয়াল ধমনী ), কুঁচকিতে (ফিমোরাল ধমনী ), হাঁটুর পিছনে (পপলিটিয়াল ধমনী ), গোড়ালি সন্ধির কাছে (পোস্টেরিয়র টিবিয়াল ধমনী ), এবং পায়ে (ডর্সালিস পেডিস ধমনী )। নাড়ির স্পন্দন,(বা প্রতি মিনিটে ধমনী নাড়ির গণনা) হৃদস্পন্দন পরিমাপের সমতুল্য।

হৃদস্পন্দন শ্রবণের জন্য স্টেথোস্কোপ ব্যবহার করা হয়। তাই এক মিনিটের জন্য গণনাকৃত হৃদস্পন্দনকে সার্বিকভাবে নাড়ির স্পন্দন বলা যায়। রেডিয়াল ধমনির নাড়ির স্পন্দন সাধারণত তিনটি আঙুল ব্যবহার করে পরিমাপ করা হয়। আঙুলগুলো হলো :তর্জনী, মধ্যমা এবং অনামিকা আঙুৃল। নাড়ির স্পন্দনের অধ্যয়ন স্ফিগমোলজি নামে পরিচিত।
ক্লডিয়াস গ্যালেন হলো সর্বপ্রথম শারীরতত্ত্ববিদ যিনি নাড়ির স্পন্দন বর্ণনা করেছিলেন। নাড়ি হল প্রশিক্ষিত পর্যবেক্ষকের কাছে সিস্টোলিক রক্তচাপ নির্ধারণের সমীচীন একটি স্পর্শগ্রাহ্য পদ্ধতি। ডায়াস্টোলিক রক্তচাপ স্পন্দনযোগ্য নয় এবং হৃদস্পন্দনের মধ্যে ঘটে যাওয়া স্পর্শগ্রাহ্য পদ্ধতির দ্বারা পর্যবেক্ষণ করা যায় না।
বিশ্রামের সময় প্রতি মিনিটে স্বাভাবিক নাড়ির স্পন্দনের হার দেখানো হলো (বিপিএম):
| নবজাতক (০-৩ মাস বয়সী) | শিশু (৩ – ৬ মাস) | শিশু (৬ – ১২ মাস) | শিশু (১ – ১০ বছর) | ১০ বছরের বেশি বয়সী শিশু এবং বয়স্ক | ভাল-প্রশিক্ষিত প্রাপ্তবয়স্ক ক্রীড়াবিদ |
|---|---|---|---|---|---|
| ৯৯-১৪৯ | ৮৯-১১৯ | ৭৯-১১৯ | ৬৯-১২৯ | ৫৯-৯৯ | ৩৯-৫৯ |
হৃৎপিণ্ডের সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করতে নাড়ির স্পন্দন ব্যবহার করা যেতে পারে। নাড়ির স্পন্দন কমে যাওয়া বা ব্র্যাডিকার্ডিয়া বিপজ্জনক হতে পারে। বিপজ্জনক ধীর হৃদস্পন্দনের লক্ষণের মধ্যে রয়েছে দুর্বলতা, শক্তি হ্রাস এবং অজ্ঞান হয়ে যাওয়া।

এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

চক্ষু বা চোখ আমাদের আজকের আলোচনার বিষয়। চক্ষু, চোখ, Human Eye নিয়ে আমরা দুই পর্বের ক্লাস করেছি। চক্ষু,…
মার্চ 22, 2020
চেম্বার ও হার্টের ভালভ আমাদের আজকের আলোচনার বিষয়। A discussion about the different chambers and valves of the…
মার্চ 20, 2020বাংলায় সহজ ভাষায় ওষুধ নির্দেশিকা, রোগের লক্ষণ ও প্রতিকার এবং মেডিকেল পাঠ্যক্রম।
© মেডিকেল গুরুকুল। এই সাইটের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক; ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।