বাংলায় নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Benzapen বেনজাপেন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Table of Contents
Toggleবেনজাথিন পেনিসিলিন ১২,০০,০০০ ইউনিট/ভায়াল ।
পেনিসিলিন সংবেদনশীল সংক্রমণে, মধ্যকর্ণের তীব্র প্রদাহে, সিফিলিস, ডিপথেরিয়া বাহকের চিকিৎসায় এবং বাত জ্বর ও স্ট্রেপটোকক্কাল সংক্রমণের বিরুদ্ধে নিয়মিত সতর্কতামূলক পূর্ব ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যায় ।

সংক্রমনের চিকিৎসায় : ০.৩ থেকে ১.২ মিলিয়ন ইউনিট সর্বোচ্চ ২.৪ মিলিয়ন ইউনিট, প্রত্যেক ৫ থেকে ৭ দিন পর পর। বাতজ্বর এর প্রতিরোধে : ১.২ মিলিয়ন ইউনিট প্রত্যেক ৩ সপ্তাহ পর পর।
পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতার ইতিহাস থাকলে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যাদের মায়েদের পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে।
পেনিসিলিনের বিষক্রিয়ার মাত্রা খুবই কম। কিন্তু কিছু রোগীর ক্ষেত্রে এলার্জিক বিক্রিয়া ঘটতে দেখা যায়। তীব্র হুমকি হতে পারে এরূপ বিক্রিয়া খুব কম কিন্তু মাঝে মাঝে ঘটে ।
অন্য ওষুধের সাথে কোন বড় রকমের প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না ।
চিকিৎসকের যৌক্তিক পরামর্শ ছাড়া গর্ভকালীন অবস্থায় দেয়া যায় না। স্তন্যদানকারী মায়েদের স্তন্যদান বন্ধ রাখা উচিত।
বেনজাপেনও ইঞ্জেকশন : ৫ টি (একটি ভায়াল + ৫ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি)।

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:
ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।
ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।
এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো একটি সচল পরিপাকতন্ত্র। আমরা প্রতিদিন যে শর্করা, আমিষ কিংবা চর্বিযুক্ত খাবার খাই, তা…
মার্চ 9, 2024
আধুনিক যুগের তীব্র প্রতিযোগিতা, মানসিক চাপ কিংবা পারিপার্শ্বিক নানা কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বিঘ্নিত হওয়া অত্যন্ত সাধারণ…
মার্চ 9, 2024বাংলায় সহজ ভাষায় ওষুধ নির্দেশিকা, রোগের লক্ষণ ও প্রতিকার এবং মেডিকেল পাঠ্যক্রম।
© মেডিকেল গুরুকুল। এই সাইটের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক; ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।