বাংলায় নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Ciprocin সিপ্রোসিন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Table of Contents
Toggleসিপ্রোফ্লক্সাসিন। ২৫০, ৫০০ ও ৭৫০ মি.গ্রা. ট্যাবলেট, ১ গ্রাম এক্সআর ট্যাবলেট, ২৫০ । মি.গ্রা./৫ মি.লি. পাউডার ফর সাসপেনশন এবং ২০০ আইডি ইনফিউশন ।

মূত্রনালীর সংক্রমণ, শ্বাসতন্ত্রের নিম্ন ভাগের সংক্রমণ, চর্ম ও নরম কলার সংক্রমণ, অস্থি ও অস্থি সন্ধির সংক্রমণ, পরিপাকতন্ত্রের সংক্রমণ, গনোরিয়া, চিকিৎসায় ব্যবহার্য। সিপ্রোসিন ৭৫০ ট্যাবলেট শ্বাসতন্ত্রের নিম্নভাগের সিউডোমোনাল সংক্রমণ এবং সিউডোমোনাস, স্টাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাই সৃষ্ট তীব্র সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত। সিপ্রোসিন ৭৫০ সার্জিক্যাল প্রোফাইলেক্সিসেও ব্যবহৃত হয়।
সংক্রমণের ধরণ অনুযায়ী ২৫০-৭৫০ মি.গ্রা. ১২ ঘন্টা পর পর। শিশুদের ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা./কেজি ১২ ঘন্টা পর পর ।
সিপ্রোফ্লক্সাসিন এবং অন্যান্য কুইনোলোন গ্রুপের ওষুধের প্রতি অতি সংবেদনশীল হলে এ ওষুধ ব্যবহার করা যাবে না।
বমি বমি ভাব, অন্যান্য পরিপাকতন্ত্রীয় অসুবিধা, মাথা ব্যথা, মাথা ঝিম্ ঝিম্ ভাব, গায়ে ফুসকুড়ি, কৃষ্টালইউরিয়া ইত্যাদি।
গর্ভাবস্থায় ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
সিপ্রোসিন® ২৫০ ট্যাবলেট : ৫ x ১০ টি। সিপ্রোসিন ট্যাবলেট : ২ x ১০ টি। সিপ্রোসিন এক্স আর ৫০০ ট্যাবলেট : ৩ x ১০ টি। সিপ্রোসিন ৭৫০ ১ গ্রাম ট্যাবলেট : ২ × ৬ টি। সিপ্রোসিন ২৫০ পাউডার ফর সাসপেনশন : ৬০ মি.লি.। সিপ্রোসিন ২০০ আইভি: ১০০ মি.লি পিভিসি ব্যাগ ।

যে উদ্দেশ্যেই ব্যবহৃত হোক না কেন, ঔষধ সাধারণত শরীরের নির্দিষ্ট কিছু স্থানে দেয়া হয়ে থাকে। এগুলোকে ঔষধের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশান (routes of administration) বলা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রুট হল:
দেহের অভ্যন্তরে
মুখে (orally)
পায়ু ও যোনিপথে সাপোজিটরি হিসেবে (rectally and vaginally as suppository)
নিঃশ্বাসের মাধ্যমে (inhalation)
জিহ্বার নিচে (sublingually)
অনান্ত্রিক পথে (parenteral routes)
আন্তঃধমনী বোলাস (intravenous bolus)
আন্তঃধমনী ইনফিউশন (intravenous infusion)
আন্তঃপেশী (intramuscular)
সাবকিউটেনিয়াস (subcutaneous)
দেহের বাইরে
ত্বকের ওপর (topically)
এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো একটি সচল পরিপাকতন্ত্র। আমরা প্রতিদিন যে শর্করা, আমিষ কিংবা চর্বিযুক্ত খাবার খাই, তা…
মার্চ 9, 2024
আধুনিক যুগের তীব্র প্রতিযোগিতা, মানসিক চাপ কিংবা পারিপার্শ্বিক নানা কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বিঘ্নিত হওয়া অত্যন্ত সাধারণ…
মার্চ 9, 2024বাংলায় সহজ ভাষায় ওষুধ নির্দেশিকা, রোগের লক্ষণ ও প্রতিকার এবং মেডিকেল পাঠ্যক্রম।
© মেডিকেল গুরুকুল। এই সাইটের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক; ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।