বাংলায় নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Anoxa এনক্সা ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Table of Contents
Toggleঅক্সাজিপাম বিপি ১০ মি.গ্রা. ট্যাবলেট।
অক্সাজিপাম দুশ্চিন্তার সাথে সম্পর্কযুক্ত এমন উদ্বেগজনিত সমস্যাসমূহের চিকিৎসায় ব্যবহৃত হয়। এই ওষুধটি নির্দিষ্টভাবে দুশ্চিন্তা, অস্থিরতা এবং বয়স্কদের ক্ষেত্রে ক্ষতিকর চিন্তার চিকিৎসায় ব্যবহৃত হয়। তীব্র মদ্যপান পরিত্যাগের চিকিৎসায় ও এটা ব্যবহার করা হয় ।

প্রাপ্ত বয়স্ক : স্বল্প থেকে মধ্যম মাত্রার উদ্বেগ, দুশ্চিন্তা, বিরক্তি এবং অস্থিরতা স্বাভাবিক মাত্রা ১০-১৫ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার। মারাত্মক উদ্বেগ, দুশ্চিন্তা সহ উদ্বেগ অথবা মদ্যপান পরিত্যাগে : স্বাভাবিক মাত্রা ১৫-৩০ মি.গ্রা. দৈনিক : ৩-৪ বার।
৬ বছরের নিচের বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপদ ব্যবহার এবং কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি কিংবা ৬-১২ বছর বয়সীদের জন্য মাত্রাও এখন পর্যন্ত সুনির্দেশিত নয় । চিকিৎসকই শিশুর প্রয়োজনের উপর নির্ভর করে মাত্রা সমন্বয় করবেন ।
পার্শ্বপ্রতিক্রিয়াগুলো আগে থেকে ধারণা করা যায় না। তবে যদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় অথবা পার্শ্বপ্রতিক্রিয়ার তীব্রতার পরিবর্তন ঘটে তবে চিকিৎসককে অনতিবিলম্বে জানানো উচিত। চিকিৎসকই নির্বাচন করবেন অক্সাজিপাম গ্রহণ ঐ রোগীর জন্য নিরাপদ কিনা। বেশি লক্ষণীয় পার্শ্বপ্রতিক্রিয়ার হচ্ছে ঝিমুনিভাব।
কম লক্ষণীয় পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হচ্ছে- রক্তের সমস্যা, যৌনকর্মে আগ্রহের পরিবর্তন, উত্তেজনা, উজ্জলতা হ্রাস পাওয়া, মাথাব্যথা, যকৃতের সমস্যা, মাংসকুড়ি ফেটে যাওয়া, ধীরে সাড়া দেওয়া, অথবা একেবারেই সাড়া না দেওয়া, কথাবার্তায় অসংলগ্নতা অথবা পানি জমা হওয়ার কারণে মাংসপেশী ফুলে উঠা, কাঁপুনি, মাথাঘোরা এবং চোখ বা চামড়া হলুদ হয়ে যাওয়া।
অক্সাজিপাম হঠাৎ পরিবত্যাগে সমস্যা হতে পারে : যেমন- পেট মোচড় দেয়া বা মাংসপেশীর খিঁচুনি, কাঁপুনি, অবসন্ন মন, ঘুমের সমস্যা, অতিরিক্ত ঘাম বা বমি হতে পারে।
অক্সাজিপাম এ্যালকোহলের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে : এই ওষুধ গ্রহণ কালে এ্যালকোহল পরিত্যাগ করা উচিত। যদি অক্সাজিপাম অন্য ওষুধের সাথে গ্রহণ করা হয় যেকোনটির কার্যকারিতা বাড়তে, কমতে অথবা পরিবর্তিত হতে পারে ।

এন্টিহিস্টামিন যেমন- ডাইফিনহাইড্রামিন,মাদকগোত্রীয় ব্যথানাশক যেমন- অক্সিকোডন এবং পেথিডিন, ঘুমের ওষুধ যেমন- সেকোবারবিটাল, ট্রায়াজোলাম, ডায়াজিপাম বা এলপ্রাজোলাম।
এনক্সা® ১০ ট্যাবলেট : ৩ x ১০ টি।
এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো একটি সচল পরিপাকতন্ত্র। আমরা প্রতিদিন যে শর্করা, আমিষ কিংবা চর্বিযুক্ত খাবার খাই, তা…
মার্চ 9, 2024
আধুনিক যুগের তীব্র প্রতিযোগিতা, মানসিক চাপ কিংবা পারিপার্শ্বিক নানা কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বিঘ্নিত হওয়া অত্যন্ত সাধারণ…
মার্চ 9, 2024বাংলায় সহজ ভাষায় ওষুধ নির্দেশিকা, রোগের লক্ষণ ও প্রতিকার এবং মেডিকেল পাঠ্যক্রম।
© মেডিকেল গুরুকুল। এই সাইটের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক; ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।