বাংলায় নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় De rash ডি র্যাশ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Table of Contents
Toggleপ্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে জিংক অক্সাইড ৪০০ গ্রাম।

শিশুদের ডায়পার ব্যবহার এর কারনে সৃষ্ট ফুসকুড়ির চিকিৎসা ও প্রতিরোধের জন্য ডি-রাশ” উপযোগী। এটি চামড়ায় চুলকানি বা জ্বালাপোড়ার হাত থেকে বাঁচার জন্য প্রতিরোধক বেষ্টনি গড়ে তোলে। ডি-রাশ” খুব সহজে লাগানো ও মুছে ফেলা যায় এবং শিশুদের ত্বকে কোন প্রকার ক্ষতি করে না।
ভেজা ও নোংরা ডায়পার দ্রুত খুলে ফেলুন। শিশুকে পরিষ্কার করে ডায়পার পরানোর জায়গা টুকু শুকিয়ে নিন। ডি- র্যাশ অয়েন্টমেন্ট যতবার প্রয়োজন ব্যবহার করা যায়। প্রতিকার ডায়পার পরিবর্তনের সময়, ঘুমানোর সময় এবং লম্বা সময় ধরে ডায়পার ব্যবহার এর পূর্বে ডি-র্যাশ ব্যবহার করা ভাল।
ডি-র্যাশ’ ব্যবহারের কোন পার্শ্ব- প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
ইহা শুধুমাত্র বাইরে ব্যবহারের জন্য চোখের সংস্পর্শে যেন না আসে সে ব্যাপারে সতর্ক থাকুন। ৭ দিন ওষুধটি ব্যবহারের পরও কোন উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ নিন কেননা এটি অন্য কোন রোগের লক্ষনও হতে পারে। শিশুদের নাগালের বাইরে রাখুন। কোন শিশু এটি খেয়ে ফেললে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
ডি-রাশ” অয়েন্টমেন্ট: ২৫ গ্রাম।

যে উদ্দেশ্যেই ব্যবহৃত হোক না কেন, ঔষধ সাধারণত শরীরের নির্দিষ্ট কিছু স্থানে দেয়া হয়ে থাকে। এগুলোকে ঔষধের রুট অফ অ্যাডমিনিস্ট্রেশান (routes of administration) বলা হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ রুট হল:
দেহের অভ্যন্তরে
মুখে (orally)
পায়ু ও যোনিপথে সাপোজিটরি হিসেবে (rectally and vaginally as suppository)
নিঃশ্বাসের মাধ্যমে (inhalation)
জিহ্বার নিচে (sublingually)
অনান্ত্রিক পথে (parenteral routes)
আন্তঃধমনী বোলাস (intravenous bolus)
আন্তঃধমনী ইনফিউশন (intravenous infusion)
আন্তঃপেশী (intramuscular)
সাবকিউটেনিয়াস (subcutaneous)
দেহের বাইরে
ত্বকের ওপর (topically)
এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো একটি সচল পরিপাকতন্ত্র। আমরা প্রতিদিন যে শর্করা, আমিষ কিংবা চর্বিযুক্ত খাবার খাই, তা…
মার্চ 9, 2024
আধুনিক যুগের তীব্র প্রতিযোগিতা, মানসিক চাপ কিংবা পারিপার্শ্বিক নানা কারণে আমাদের মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বিঘ্নিত হওয়া অত্যন্ত সাধারণ…
মার্চ 9, 2024বাংলায় সহজ ভাষায় ওষুধ নির্দেশিকা, রোগের লক্ষণ ও প্রতিকার এবং মেডিকেল পাঠ্যক্রম।
© মেডিকেল গুরুকুল। এই সাইটের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক; ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।