বাংলায় নির্ভরযোগ্য চিকিৎসা ও ওষুধ তথ্য

মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের পরিচিতি ও প্রকারভেদ আমাদের আজকের আলোচনার বিষয়। “মাইটোকন্ড্রিয়ার ও প্লাস্টিডের পরিচিতি ও প্রকারভেদ [ Introduction and types of mitochondria and plastids ]” ক্লাসটি “এইচএসসি (একাদশ দ্বাদশ) [ HSC (11-12) ]” শ্রেণীর “জীববিজ্ঞান প্রথম পত্র [ Biology First Paper ]” সাবজেক্ট এর “অধ্যায় ১ঃ কোষ ও এর গঠন [ Chapter 1: Cell and its structure ]” অধ্যায়ের পাঠ।
আজকের ক্লাসে “মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন, মাইটোকন্ড্রিয়ার কাজ, মাইটোকন্ড্রিয়ার এন্ডোসিম্বায়োন্ট, প্লাস্টিড, প্লাস্টিডের পরিচিতি ও প্রকারভেদ, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট” বিষয়গুলো পড়ানো হয়েছে। এইচএসসি (একাদশ দ্বাদশ) [ HSC (11-12) ]” শ্রেণীর “জীববিজ্ঞান প্রথম পত্র [ Biology First Paper ]” সাবজেক্ট এর আরও ক্লাস পেতে যুক্ত থাকুন “মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা গুরুকুল [ GOLN ]” এর সাথে।
Table of Contents
Toggleমাইটোকন্ড্রিয়া হলো দুই স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা আবৃত একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু । যা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি । মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটি মসৃণ কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে ভাজ হয়ে ভেতরে দিকে ঝুলে থাকে। এ ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলা হয়। একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, যা সেগুলোর ম্যাট্রিক্স এ অবস্থান করে। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত হতে পারে।

প্লাস্টিড’ (গ্রীক: πλαστός) হলো ঝিল্লি-আবদ্ধ অঙ্গাণু ৷ এটি উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং কিছু ইউক্যারিওটিক জীবেও পাওয়া যায়। এরা এন্ডোসাইম্বিয়টিক সায়ানোব্যাকটেরিয়া হিসাবে বিবেচিত হয়৷ প্লাস্টিড আর্নস্ট হেকেল আবিষ্কার করেছিলেন এবং তিনি তার নাম দিয়েছিলেন, তবে এ.এফ.ডব্লিউ শিম্পার প্রথম স্পষ্ট সংজ্ঞা দিয়েছিলেন।

প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করা৷ বিভিন্ন ধরনের কীট প্রতঙ্গ কে আকৃষ্ট করে অর্থাৎ পরাগায়ণে সাহায্য করাই হলো প্লাস্টিডের কাজ। এছাড়া ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের হয়ে থাকে।ক্লোরোপ্লাস্টের ভিতর ক্লোরোফিল থাকে যা উদ্ভিদের সালোকসংশ্লেষনে সাহায্য কারে।
এই লেখা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন? আমাদের যে এই শরীর, হাত-পা, চোখ-মুখ – সব মিলিয়ে কেমন…
আগস্ট 29, 2022
কোষঝিল্লির রাসায়নিক উপাদান ও কোষঝিল্লির বিভিন্ন অবস্থা আমাদের আজকের আলোচনার বিষয়। “কোষঝিল্লির রাসায়নিক উপাদান ও কোষঝিল্লির বিভিন্ন অবস্থা…
আগস্ট 4, 2022বাংলায় সহজ ভাষায় ওষুধ নির্দেশিকা, রোগের লক্ষণ ও প্রতিকার এবং মেডিকেল পাঠ্যক্রম।
© মেডিকেল গুরুকুল। এই সাইটের তথ্য শুধুমাত্র শিক্ষামূলক; ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।